শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

অাজ তোমার 'পরে তোমার ঐতিহাসিক সত্যের 'পরে অনেক অন্যায় দলবাজির ঘৃণ্য দৌরাত্ম। অপরাজনীতির নীতিহীনতা দাবড়ে বেড়াচ্ছে অাজও তোমার জনপদে। অাজও ষড়যন্ত্রের কত না অালামত। অামরা অাজও উদ্বিগ্ন হই তোমার ইতিহাসের পাতায় ঘৃণ্য  কুলাঙ্গারের হাত পড়লে। মিথ্যা যাদের নিত্যসঙ্গী তাদের সত্য  সম্পর্কে শ্রদ্ধাবোধ অথবা বিশ্বাসের প্রশ্নটি অবান্তর। তোমার ঐতিহাসিক সত্যের 'পরে তোমার স্বাধীনতার পতাকা পদদলিত করেও বিন্দুমাত্র লজ্জিত নয়  
ওদের বোধ। বলাবাহুল্য বোধোদয় শব্দটি ওদের জন্য না। ওরা অাজও পাকিমনা। ওদের 
অস্ত্র স্বাধীনতাবিরোধী শক্তি। যাদের সঙ্গে বেঁধেছে ওরা দলীয় গাঁটছড়া। তবুও তোমার বিজয় সত্য। সত্যকে কোনওদিনও ঢাকা যায়না শত মিথ্যার ষড়যন্ত্রে। তোমার জন্মদাতা নেতার নেতৃত্বকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করার হীন কাজটি করতে ওদের দ্বিধা হয়না। তবুও তোমার সত্যজন্ম অামরা কোনওদিনও ভুলবোনা বাংলাদেশ। তেতাল্লিশতম জন্মদিনের স্মরণে তোমাকে অভিবাদন বাংলাদেশ। 

  (*বাংলাদেশের বিজয় দিবস ১৬ই ডিসেম্বরের স্মরণে*) 

 ডিসেম্বর। ২০১৪ ইং। 
 ঢাকা। বাংলাদেশ। 

তেতাল্লিশ বর্ষে ক্যামন অাছো বাংলাদেশ? 

প্রিয় বাংলাদেশ, তেতাল্লিশ বছর হলো তোমার। কত অাত্মত্যাগের নেতৃত্ব, বীরত্বে, রক্তজলে তোমার জন্ম সেসব সত্য ঐতিহাসিক জলছবিগুলি তোমার মনে অাছেতো? অাজও অামার মনে জীবন্ত তোমার জন্মের সেই জ্বলন্ত দিবসরজনী। ডিসেম্বর এলেই ইতিহাসের পাতার ওড়াউড়ি হৃদয় জুড়ে। স্মৃতির কড়ানাড়া পাঁজরে। কত উদ্বিগ্ন, অনিদ্র, অাশঙ্কায় কাতর কাঁটাময় প্রহর কাটাতাম তখন অামরা এদেশে তার কোনও পরিমাপ হয়না। অবিসম্বাদিত নেতার দিক নির্দেশনায় জাতিধর্মবর্ণ নির্বিশেষেই অভিন্ন তখন। প্রায় কিশোর, কিশোরীও মুক্তির জন্য লড়ছে, যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে। কেবল কিছু দেশীয় শয়তান ব্যতীত। অই দেশীয় শয়তানরা তখন শত্রু পশ্চিম পাকিস্তানের জান্তাবাহিনীদের সঙ্গী, দোসর হয়ে তোমার জন্মের বিরুদ্ধে ষড়যন্ত্রী হিসেবে অালবদর-অালশামস-রাজাকার। ওদের     চরম নির্যাতনের বলী হয়েছে মুক্তিযোদ্ধা, নিরীহ লক্ষলক্ষ মানুষ। তোমার সবুজ মাঠ, মাঠের পারের গ্রামের পর হাজার গ্রাম ওদের কামানের গোলারর অাগুনে পুড়ে কয়লা। 

কেউ কোথাও নেই এমন জনপদ তখন তোমার সন্তানদের জন্মভূমি। সাড়েসাতকোটির প্রাণ তথাপি প্রাণবাজি লড়েই গেছে। নয়মাসের সীমাহীন অাত্মত্যাগেই অবশেষে তোমার জন্মবাংলাদেশ। সেদিন ১৬ই ডিসম্বর  ১৯৭১। অামরা ভুলানি বাংলাদেশ।  ভুলবোনা। অভিবাদন  প্রিয় বাংলাদেশ।  তেতাল্লিশ বর্ষে ক্যামন অাছো বাংলাদেশ?বাংলাদেশ।