অাজ তোমার 'পরে তোমার ঐতিহাসিক সত্যের 'পরে অনেক অন্যায় দলবাজির ঘৃণ্য দৌরাত্ম। অপরাজনীতির নীতিহীনতা দাবড়ে বেড়াচ্ছে অাজও তোমার জনপদে। অাজও ষড়যন্ত্রের কত না অালামত। অামরা অাজও উদ্বিগ্ন হই তোমার ইতিহাসের পাতায় ঘৃণ্য কুলাঙ্গারের হাত পড়লে। মিথ্যা যাদের নিত্যসঙ্গী তাদের সত্য সম্পর্কে শ্রদ্ধাবোধ অথবা বিশ্বাসের প্রশ্নটি অবান্তর। তোমার ঐতিহাসিক সত্যের 'পরে তোমার স্বাধীনতার পতাকা পদদলিত করেও বিন্দুমাত্র লজ্জিত নয়
ওদের বোধ। বলাবাহুল্য বোধোদয় শব্দটি ওদের জন্য না। ওরা অাজও পাকিমনা। ওদের
অস্ত্র স্বাধীনতাবিরোধী শক্তি। যাদের সঙ্গে বেঁধেছে ওরা দলীয় গাঁটছড়া। তবুও তোমার বিজয় সত্য। সত্যকে কোনওদিনও ঢাকা যায়না শত মিথ্যার ষড়যন্ত্রে। তোমার জন্মদাতা নেতার নেতৃত্বকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করার হীন কাজটি করতে ওদের দ্বিধা হয়না। তবুও তোমার সত্যজন্ম অামরা কোনওদিনও ভুলবোনা বাংলাদেশ। তেতাল্লিশতম জন্মদিনের স্মরণে তোমাকে অভিবাদন বাংলাদেশ।
(*বাংলাদেশের বিজয় দিবস ১৬ই ডিসেম্বরের স্মরণে*)
ডিসেম্বর। ২০১৪ ইং।
ঢাকা। বাংলাদেশ।